শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অসুস্থ বাবাকে ডাক্তার দেখানো হলো না সোহেলের

reporter / ৩৪০ ভিউ
আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
সোহেলর বাবা আব্দুল আজিজ অসুস্থর খবর শুনে বাবাকে ডাক্তার দেখাতে বাড়ি ফিরছিলো সোহেল, কিন্তু বাবাকে ডাক্তার দেখানো হলো না সোহেলের। কুমিল্লার লাকসামে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শাহরাস্তি যুবক সোহেল নিহত হয়েছেন।
২০ মে শুক্রবার লাকসামে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সোহেলের প্রাণ হারায়।
ঘটনার বিবরনে জানা যায়, উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামের কাজী বাড়ির আব্দুল আজিজের ছেলে মোঃ আলমগীর হোসেন সোহেল। নোয়াখালী জেলার কর্মস্থল থেকে বাড়ি আসার পথে
সকালে লাকসাম-নোয়াখালীর প্রধান সড়কে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় সোহেল।
উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান জানান সোহেল উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ২০০৮ সালে উনকিলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর সে গ্রামীন ফোন কাস্টমার কেয়ারে চাকরি করতো। বর্তমানে সোহেল নোয়াখালী জেলায় প্রাণ কোম্পানিতে চাকরি করে আসছে।
সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।


এই বিভাগের আরও খবর