শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ঈদের আগে ব্যস্ত সময় পার করছে মতলব উত্তরের দর্জিরা

reporter / ৩৮৫ ভিউ
আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশেই কম বেশি ব্যস্ত হয়ে পরে দেশের দর্জি দোকানগুলো। সারা বছরের থেকে প্রায় কয়েকগুন বেশি কাজ থাকে আসন্ন ঈদকে কেন্দ্র করে।
 মতলব উত্তরের দর্জি দোকানগুলোও এবার কর্মমুখর হয়ে উঠেছে।নতুন পোষাক তৈরিতে দিন-রাত সমান তালে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা।
দর্জি দোকান ও টেইলার্সগুলো ঘুরে দেখা গেছে, দোকানগুলোর মেঝেতে কাপড়ের স্তুপ। ডান-বায়ের দেয়ালেও ঝুলছে নানা রঙ ও নকশার বানানো পোশাক। সেলাই মেশিনের খটখট আওয়াজে মুখরিত দর্জি দোকান। এর মধ্যেই নেওয়া হচ্ছে নতুন পোশাকের অর্ডার। একই সঙ্গে চলছে মাপ অনুয়ায়ী কাপড় কাটার কাজও।
কয়েকজন দর্জি জানান, কাজের চাপে পোষাক তৈরির অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কারিগররা আর কত পোষাক তৈরি করবে? চাপ একুট বেশি।
উপজেলার ছেংগারচর  বাজারের দর্জি মোঃ আবু সাঈদ উজ্জল জানান, আমরা যত্ন সহকারে আধুনিক ডিজাইনের রুচিসম্মত পোশাক তৈরি করি। মানুষের আস্থাই আমাদের চলার পাথেয়।
এদিকে, মহিলাদের পোষাক তৈরিতে সবচেয়ে বেশি ভীড় দেখা যায় টেইলার্সে ।এছাড়াও বিভিন্ন টেইলার্স গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়।
এবারের ঈদে প্রতিটি প্যান্টের জন্য ৫শ টাকা, শার্টের জন্য ৩শ টাকা এবং পাঞ্জাবির জন্য ৫শ টাকা ও
থ্রি পিছের জন্য ৩শ টাকা পর্যন্ত মজুরি নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় দর্জিরা।


এই বিভাগের আরও খবর