শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কৃষি জমি নষ্ট করে রাতের অন্ধকারে ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি

reporter / ৬০০ ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর তীরবর্তী কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ভেকু দিয়ে প্রায় ২৫ শতাংশ জমির মাটি কাটছেন মোহাম্মদ লিটন নামের স্থানীয় এক ইট, বালু ব্যবসায়ী। মায়ের দোয়া এন্টারপ্রাইজের তিনি স্বত্বাধিকারী।
২৮ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র লাইলাতুল কদর রাতে চাঁদপুর-রায়পুর সড়কের নিজ গাছতলা এলাকার মেরিন একাডেমীর পাশের নদীর পাড়ে ভেকু দিয়ে তিনি মাটি কাটেন। গত ৯ মার্চ চাঁদপুর সদর থানা পুলিশের সহযোগিতায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল চৌধুরী।
জানাযায়, চাঁদপুর শহরতলীর নিজ গাছতলা এলাকার চাঁদপুর-রায়পুর ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ লিটন পাঠান দীর্ঘ কয়েক বছর ধরে ডাকাতিয়া নদীর তীরবর্তী স্থানে সরকারি খাস জমি কোন প্রকার লিজ না নিয়ে অবৈধভাবে ভোগ দখল করে আসছেন। তিনি প্রশাসন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সরকারিভাবে কোনো প্রকার অনুমোদন না নিয়ে অবৈধভাবে নদীর তীরবর্তী স্থানের সরকারি খাস জমি (ফসলী জমিতে) ভেকু লাগিয়ে মাটি কাটছেন। ওইস্থানে অবৈধভাবে দখল করে রাখা সরকারি খাস জমি এক দিনের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে পবিত্র লাইলাতুল কদরের নামাজে মানুষ রাতের অন্ধকারে যখন মগ্ন তখন তিনি অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটছেন।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল চৌধুরী বলেন, বিষয়টি জেনেছি, তা দেখা হচ্ছে।
স্থানীয়রা জানায়, লিটন সরকারি খাস জমি কোন প্রকার অনুমোদন না নিয়ে ডাকাতিয়া নদী হতে প্রায় ২৫ শতক জমি অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রয় করছেন। সরকারিভাবে তার যদি লিজের অনুমোদন থাকে, তাহলে ভ্রাম্যমান আদালতে তার কিভাবে জরিমানা করা হয়? আবার জরিমানা করার কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায় লিটন একই স্থানে ভেকু দিয়ে মাটি কাটছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় এলাকাবাসী।


এই বিভাগের আরও খবর