শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী

reporter / ৮২ ভিউ
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মতলব উত্তর প্রতিনিধি:

অপরাধীদের বিচার হোক, খুনিদের ফাঁসি হোক। নিরীহ আওয়ামী লীগের যাতে কোনো ক্ষতি না হয় এমন মন্তব্য করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। একই বক্তব্যে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইশরাক হোসেনের উদ্দেশ্যকে মহৎ উল্লেখ করলেও তার পদ্ধতির সমালোচনা করেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের একাংশকে ‘কুত্তার মতো পিটানো দরকার’ বলেও মন্তব্য করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, এখানে অনেক লোক আছেন আপনারা। কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি, এমনকি আওয়ামী লীগও তো আছে। যদিও কেউ বলে না আওয়ামী লীগে একটাও নাই, এটা তো মিথ্যা। আছে, কোথায় যাবে? এটা তো দেশ তাদের। তিনি আরও বলেন, খুনির শাস্তি হোক। বাকি নিরীহ যারা, ওদের তো ক্ষমা করে দেওয়াই দেশের জন্য কল্যাণ।

ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে আব্বাসী বলেন, ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবশ্যই এটা ঠিক। পিস্তল উঁচিয়ে করাটা তার পদ্ধতি খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল।

এ সময় সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। তার ভাষ্য, মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে সাংবাদিকেরা পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টি সামনে এনেছেন। তিনি সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এমনকি সাংবাদিকদের কুত্তার মতো পিটানো দরকার বলেও মন্তব্য করেন তিনি।

আব্বাসী আরও বলেন, সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। তার মতে, দেশে মাদকের বিস্তার মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে তিনটি বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিষয়গুলো হলো ইসলামের স্বার্থ রক্ষা, মুসলমানদের মৌলিক দাবি আদায় এবং দেশের স্বাধীনতা রক্ষা। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ওপর জোর দেন।
ছবি ক্যাপশন:
মতলব উত্তরের নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বক্তব্য দেন ইসলামী বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী।


এই বিভাগের আরও খবর