শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত

reporter / ২৭৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
মুজিববর্ষে শপথ করি,খেলাধূলায় জীবন গড়ি এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আনন্দ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন, আমাদের সমাজে একটা সময় ছিলো বিশেষ চাহিদা সম্পন্নদের উপেক্ষা করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। বিশেষ শিশুদের জন্য শেখ হাসিনার অফুরন্ত ভালোবাসা। তাদের বাবা মাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। আমাদের সকলের এই বাচ্চাদের স্নেহ দিতে হবে। আমাদের মানবিক হতে হবে।
এমন আয়োজন সত্যি প্রশংসিত। এসব আয়োজন বেশি বেশি করতে হবে। এদেরকে মূল ধারায় নিয়ে আসা,স্বাস্থ্য ও শিক্ষায় এদেরকে এগিয়ে নিতে হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন,চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল,জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন খান প্রমুখ।
এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।
এছাড়া মাদক দ্রব্য অধিদপ্তরের সৌজন্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।


এই বিভাগের আরও খবর