শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত

reporter / ৮০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর পৌরসভার অর্থায়ন ও ব্যবস্থাপনায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫অক্টোবর (বৃহস্পতিবার) চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, চাঁদপুর পৌর সভায় আনুমানিক ৫০০কুকুর রয়েছে। এর থেকে ৩০০টি কুকুরকে ভেক্সিন প্রদান করা হবে৷ ভেক্সিন প্রদান করার সময় যাতে কুকুর বেশি কষ্ট না পায়,  মেডিকেল টিমকে সেদিকে খেয়াল রাখতে হবে৷ এ ভেক্সিন কুকুরের জলাতঙ্ক ভাইরাসকে প্রতিহত করে৷
এসময় সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌমিক, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ), প্রশাসনিক কর্মকর্তা মো: মফিজ উদ্দিন হাওলাদার,
সভায় চাঁদপুর প্রানিসম্পদ দপ্তর মেডিকেল সহযোগিতা প্রদান করা। ভেক্সিন প্রদানের জন্য মেডিকেল টিম গঠন করা। মনিটিরিং টিম গঠন করা। চলতি মাসের শেষে এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়৷


এই বিভাগের আরও খবর