শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

চাঁদপুর শহর রক্ষা বাঁধে হঠাৎ ধস, আতঙ্কে হাজারো পরিবার

reporter / ২১৯ ভিউ
আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর শহর রক্ষা বাঁধের বেশ কিছু এলাকার সিসি ব্লক হঠাৎ করে মেঘনা নদীতে ধসে পড়ে। আর এতে করে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

২ জানুয়ারী রবিবার সকালে শহরের টিলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর শুনে আশপাশের মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে দেখা যায়।

স্থানীয় আলমগীর, রফিক, জহির উল্ল্যাহসহ কয়েকজন জানান, সকালে হঠাৎ করে ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছুটাছুটি শুরু করে। প্রায় একশ মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। সিসি ব্লক ধসে পড়ায় ফাটল দেখা দিয়েছে।

তবে আরো এলাকা ভাঙতে পারে। ফাটল স্থানের আশপাশে প্রায় হাজারো পরিবারের লোকজন বসবাস করে। সবাই আতঙ্কে রয়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার  জানান, আমরা সকাল থেকেই কাজ করছি। ভাঙন ও ফাটলের কারনে প্রায় ৮০ মিঃ এলাকা ঝুঁকিপূর্ণ। তবে শিঘ্রই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর