শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

চুরি হতে পারে আপনার ফোনের তথ্য

reporter / ৪২২ ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

প্রিয় চাঁদপুর ডেস্ক

 

ফোনস্পাই নামে একটি ম্যালওয়ার অ্যাপ চুরি করে নিতে পারে আপনার অ্যান্ড্রয়েড ফোনের অনেক গোপনীয় তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের মোবাইল নিরাপত্তা সংক্রান্ত সংস্থা জানিয়েছে, অন্যান্য ম্যালওয়ার ফোনের ফাঁকফোকরের সুবিধা নেয়। তারপর তথ্য চুরি করে নেয়। কিন্তু ‘ফোনস্পাই’ একেবারে সাধারণ অ্যাপের মতো লুকিয়ে থাকে। খালি চোখে ধরা যাবে না।

চুরি হয়ে যেতে পারে মেসেজ, ছবির মতো গুরুত্বপূর্ণ তথ্য। এমনকি দূর থেকে আপনার ফোনকে নিয়ন্ত্রণ করতে পারবে হ্যাকার বা সাইবার অপরাধীরা। ফোন নামেই আপনার কাছে থাকবে। কিন্তু তা নিয়ন্ত্রণ করবে হ্যাকাররা।

কি কি হতে পারে

১. বিভিন্ন লগইন আইডি, পাসওয়ার্ডের জিনিস চুরি হয়ে যেতে পারে।

২) ছবি চুরি হয়ে যাবে।

৩) জিপিএস লোকেশন হাতিয়ে নিতে পারে।

৪) এসএমএস মেসেজে চুরি হয়ে যাবে।

৫) কাকে ফোন করা হয়েছে, কার ফোন এসেছে, সেই সংক্রান্ত যাবতীয় চুরি করে নিতে পারে।

৬) ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা ব্যবহার করতে পারবে হ্যাকাররা। অর্থাৎ আপনার ফোনের ক্যামেরা আপনার কাছে থাকলেও তা হ্যাকাররা ব্যবহার করতে পারবে।

৭) আইএমইআই, ব্র্যান্ড, ফোনের নাম, অ্যান্ড্রয়েড ভার্সনের মতো বিষয় চুরি করে নিতে পারে।

কিভাবে ‘ফোনস্পাই’ থেকে র¶া পাবেন

আপাতত মার্কিন এবং কোরিয়ার অ্যান্ড্রয়েড ফোনে সবথেকে বেশি থাবা বসাচ্ছে ‘ফোনস্পাই’। তবে আসতে পারে বাংলাদেশেও। তাই সতর্ক থাকতে হবে। কি করবেন?

১) তৃতীয়-পার্টি অ্যাপ স্টোর থেকে কোনও অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করবেন না। গুগল প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করা যাবে।

২) মেসেজ বা ইমেলের মাধ্যমে কোনও সন্দেহজনক লিঙ্ক এলে তাতে ক্লিক করবেন না। ডাউনলোড এবং ইনস্টল করবেন না। গুগল প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করা যাবে।

২) মেসেজ বা ইমেলের মাধ্যমে কোনও সন্দেহজনক লিঙ্ক এলে তাতে ক্লিক করবেন না।

তাই ভয় না পেয়ে চুরি ঠেকাতে হবে। কারণ ফোন আপনার সম্পদ। তা অন্য কেউ ব্যবহার করুক-আপনি কি চাইবেন? তাই এখনি সতর্ক হোন।

 

আইএফ


এই বিভাগের আরও খবর