শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রথমবার এইচএসসিতে অংশ নিয়েই উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল

reporter / ৭৪ ভিউ
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

মতলব দক্ষিণ প্রতিনিধি:

প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেই মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় শীর্ষে চাঁদপুরের মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুল। এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৯ জন উত্তীর্ণ হয়েছে। এতে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৭৬ শতাংশ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রথমবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েই এ ফলাফল অর্জন তাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। এ ফলাফলের মধ্য দিয়ে বৃহত্তর মতলব উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি চাঁদপুর জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে কেএফটি কলেজিয়েট স্কুল।

এ সাফল্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. বেলায়েত হোসেন জুলহাস এবং অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল।
তাঁরা বলেন, শিক্ষার্থীদের এ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েই শিক্ষার্থীরা যে ফলাফল অর্জন করেছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আমরা আশাবাদী।
তাঁরা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষানুরাগী মতলববাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন তাঁরা।
কেএফটি কলেজিয়েট স্কুলের এ সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


এই বিভাগের আরও খবর