শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রী ৯৯৯-এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি

reporter / ৪২৪ ভিউ
আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জনানী পারিবারিক কলহের জেরে ধরে  ৯৯৯-এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি দেয়।
এই ঘটনা সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই রুবেল ফরাজী ওই গৃহবধু ও শ্বশুরকে আটক করে থানায় নিয়ে আসে।
১৩ এপ্রিল বুধবার দুপুর ১২ টার সময় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য ধানুয়া শুকানি বাড়ির শহীদুল্লার ছেলে সৌদি প্রবাসি ইউনুসের স্ত্রী ২ সন্তানের জননী কুলসুমা বেগম পারিবারিক কলহের জের ধরে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি দেয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী ইউনুসের স্ত্রী কুলসুমা বেগমের ছেলে রিফাত(১২) এর গৃহ শিক্ষক জুয়েলের সঙ্গে পরকিয়ার লিপ্ত হওয়ায় ওই গৃহবধুর শশুর-শ্বাশুড়ি তাকে বিভিন্ন সময় সংশোধন হওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে কুলসুমা বেগম  শশুর – শ্বাশুড়ির কথায় ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে তাদের সাথে ঝড়গায় লিপ্ত হয়। পরে এক পর্যায়ে তার অপরাধ ঢাকতে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি দেয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৯৯৯ এ ফোন দিয়ে গৃহবধুর আত্মহত্যার ঘটনা শুনে ঘটনাস্থল থেকে ওই গৃহবধুকে ও তার শশুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের জিজ্ঞাসা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর