শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে বিদেশ ফেরত প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরি

reporter / ৪০৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা এলাকার বিদেশ ফেরত এক ব্যক্তির বসতঘরে রাতে সুকৌশলে ঘরের দরজা খুলে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
১১ এপ্রিল রাত ২ঘটিকায় ঘর থেকে নগদ ১০হাজার টাকা ও ঘরে থাকা ৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ছয় লক্ষ টাকার মালামালসহ অর্থ চুরি করে নেয় এ চোর চক্রটি।
উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা গ্রামের জল্লাক পাটওয়ারী বাড়ির বিদেশ পেরত আলী হোসেন পাটওয়ারীর ঘরে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, সংঘবদ্ধ ও পেশাধার এ চোর চক্রটি ঘরের সামনের দরজা সুকৌশলে খুলে ভেতরে প্রবেশ করে। পরিবারের সকলকে ঘুমে রেখে এ চুরির ঘটনা ঘটায় এবং টাকা ও মালামাল নিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, বিদেশ ফেরত প্রবাসী আলী হোসেনের পাকা ঘরের চারপাশে একাধিক ঘর থাকা শর্তেও রাতের এ সময় এই ভাবে চুরির ঘটনাটি সন্দেহ জনক।
চুরির বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর