শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ

reporter / ৩৪৩ ভিউ
আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমিতির অধিনস্থ ১০ নং গোবিন্দপুর দক্ষিণ  ইউনিয়ন এর পর্চিম  হাঁসা  প্রাথমিক সমবায় সমিতির ১০ জন সদস্যদের মাঝে ৩ লক্ষ টাকা  আবর্তন কৃষি ঋন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই mঋন বিতরণ করা হয়।
ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, পরিচালক মামুনুর রহমান পাটওয়ারী, মোতালেব পাটওয়ারী, বিল্লাল হোসেন গাজী,  পরিদর্শক আজাদুর রহমান, শফিকুর রহমান, হাসা  কে এস এর ম্যানেজার মো: ইব্রাহিম মিয়া।
ঋন বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান   আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই তিনি প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য ঋন বিতরণ ব্যাবস্থা খুব সহজ করে দিয়েছেন। কারন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অধিনস্থ প্রাথমিক সমবায় সমিতির সদস্যরা শুধু মাত্র ছবি আর ভোটার আইডিকার্ডের কপি দিয়ে ঋন নিতে পারছেন কোন রকম জামানত ছাড়া। আমরা চাই আপনারা সঠিক সময়ে ঋনের টাকা পরিশোধ করুন।  ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত এই ঋন গ্রহন করার সুযোগ রয়েছে। আপনারা এই ঋন নিয়ে ফসল উৎপাদন করে আবার সঠিক সময়ে ঋন পরিশোধ করবেন। তা হলে ঋন খেলাপী হওয়ার আশংকা থাকবেনা।
আপনাদের ঋন আবেদন পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে আমরা ঋন বিতরণ করলাম।  আপনারা স্বাবলম্মবী হলেই আমাদের স্বার্তকতা।  আজকে আপনারা  সমিতির ৮ জন পুরুষ আর ২ জন নারী সদস্য ঋন পেলেন, সামনে নারীদের স্বাবলম্বী করতে হলে তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে, সরকারের দেয়া এই ঋন নিয়ে উদ্যোগতা হয়ে নিজের পায়ে দাড়াতে হবে। নারী পুরুষ সমতা আসলেই  সমাজ এগিয়ে যাবে।


এই বিভাগের আরও খবর