শিরোনাম:
চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুরে দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরন

reporter / ৪৪০ ভিউ
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান দেওয়া হবে
         ….  শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
রিয়ন দেঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে। এই সেতু তোমাদের আত্মনির্ভরশীলতার প্রতীক। তেমাদের যেন আত্মা বিশ্বাসের ঘাটতি না হয়।
২৫ জুন শনিবার বিকালে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধুর জীবনের আত্মত্যাগের বিনিময়ে যেভাবে দেশ গড়েছেন এবং বঙ্গমাতা সবসময় তার পাশে ছিলেন। তিনি আরো বলেন আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান দেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক পর্যায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলামে শ্রেণিকক্ষে  পাঠদানের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
চাঁদপুর সদর উপজেলার অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ফাহমিদা হক এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র সভাপতি মোস্তফা কামাল বাবুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী প্রমুখ।


এই বিভাগের আরও খবর