শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ

reporter / ৪৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে চাঁদপুরের প্রথম আলোর প্রতিনিধি আলম পলাশের বহনকারী প্রাইভেটকারে ডাকাতের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গালিমখা এলাকায় শ্রী রায়ের চর ব্রিজের কাছাকাছি এ ঘটনা ঘটে।

আলম পলাশ প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে চাঁদপুরের বাবুরহাট থেকে প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গালিমখা এলাকায় পৌঁছালে গাড়ির সামনে সজোরে বড় ইট ছুড়ে মারে ডাকাতরা। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় সামনের যাত্রীর আসনে বসা আলম পলাশের শরীরের বিভিন্ন স্থানে কাচের আঘাত লাগে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আলম পলাশ জানান, তিনজন ডাকাত গাড়িটিতে হামলা চালায়। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তারা। গাড়িতে দুই নারীসহ একজন প্রবাসীও ছিলেন। এ ঘটনায় গাড়ির সবাই প্রাণে রক্ষা পেয়েছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ডাকাতের হামলা হয়েছে চাঁদপুরের মতলব উত্তরের শ্রী রায়ের চর ব্রিজের তিন কিলোমিটার আগে। দেখেন, আমাদের গাড়ি কীভাবে ভেঙে চুরমার করে ফেলেছে। তিনজন ডাকাত ছিল। আমাদের ড্রাইভার চতুর থাকায় গাড়ি না থামিয়ে দ্রুত চালিয়ে চলে এসেছেন। তবে আমরা সবাই রক্ষা পেয়েছি।

মুঠোফোনে সাংবাদিক আলম পলাশ জানান, আমি প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে চাঁদপুরের বাবুরহাট থেকে একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। মতলব উত্তরের শ্রী রায়ের চর (গালিমখা) এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির সামনে সজোরে আঘাত করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। আমি চালকের পাশের আসনে বসা ছিলাম। গ্লাস ভেঙে আমার শরীরের বিভিন্ন স্থানে কাচের আঘাত লাগে। গাড়িতে দুইজন নারী ও একজন প্রবাসীও ছিলেন। তবে চালক দ্রুত গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ায় আমরা সবাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি।

এদিকে ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, বিষয়টি জানার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর