শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

মতলব উত্তরে গরমে তালের রসের কদর বেড়েছে

reporter / ৫১৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
শীতে যেমন খেজুর রসের চাহিদা থাকে তেমনই
চৈত্র, বৈশাখ ও জৈষ্ঠ্যে প্রচণ্ড গরমে থাকে তালের রসের চাহিদা। অন্যান্য কাজের পাশাপাশি গরমের শুরু থেকে তালের রস বিক্রি করে সংসারের হাল ধরেছেন অনেকেই।
মতলব উত্তরের আনাচে কানাচে অনেকেই অন্যান্য পেশার পাশাপাশি তাল গাছ থেকে রস নামিয়ে বিক্রি করে সংসারে আয়ের হাল ধরেছে।
মতলব উত্তরের মানুষের কাছে জনপ্রিয় পানীয় তালের রস। বর্তমানে এই প্রাকৃতিক পানীয় খুবই কম পাওয়া যায়। কিন্তু এখনো মতলব উত্তরে তালের রসের দেখা মেলে। গ্রীষ্মের প্রচণ্ড গরমে মনকে সতেজ, ঠাণ্ডা আর চোখে ঘুম আনতে তালের রস বিশেষ গুরুত্ব বহন করে।
 সরেজমিনে ছেংগারচর বাজারের থানা রোডে রাস্তার পাশে বসেই বিক্রিয় করছেন তালের রস। তাদের সবারই রয়েছে অন্যান্য পেশা।
চৈত্র, বৈশাখ ও জৈষ্ঠ্য এই ৩ মাস তালের রস সংগ্রহ করেন তারা। যে তাল গাছে তাল ধরে না তার জট ও যে গাছে তাল ধরে উভয় প্রকার গাছ থেকে রস সংগ্রহ করা যায়।
ছেংগারচর বাজারে কথা হয় গাছি মো. আল আমিন সিপাহি (৫৩) সাথে তিনি বলেন, মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের চৌরাস্তা গ্রামে তার বাড়ী। তিনি পেশায় একজন কৃষক। কৃষি কাজের পাশাপাশি তিনি কয়েকমাস  তালের রস বিক্রিয় করেন।
আরো কথা হয় রস ব্যবসায়ী নুরনবী (১৬) সাথে সে নবম শ্রেণিতে পড়ালেখা করে। পড়ালেখার পাশাপাশি বাড়িতে থাকা তাল গাছ থেকে নিজেই রস সংগ্রহ করেন এবং বিক্রয় করেন।
তিনি আরো জানান, স্কুল বন্ধ থাকলে নিজের বাড়ির তাল গাছ থেকেই তালের রস সংগ্রহ করে বিক্রি করি। এতে প্রতিদিন ভালোই আয় হয়।
রফিক (১২) ও জামান (১৭) আপন দুই ভাই লেখাপড়ার পাশাপাশি কয়েকমাস গ্রামের ৩-৪ টা গাছ থেকে রস সংগ্রহ করেন।
তারা বলেন, একটা জটা তাল গাছ থেকে প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে তিন ধাপে ২০-২৫ গ্লাস রস সংগ্রহ করি। প্রতি গ্লাস রস ২০ টাকা করে বিক্রয় করি। প্রতিদিন আমরা দুই ভাই ২ হাজার আবার কোনদিন ৩ হাজার টাকাও বিক্রিয় করি।
এছাড়াও সাদুল্লাপুর ইউনিয়নে দেখা যায় তালের রস সংগ্রহের একই চিত্র। উপজেলার ষাটনল এলাকায় দেখা যায় জটা তাল গাছ। সেখান থেকে রস সংগ্রহ করে প্রতিদিন আয় করেন তারা।
গাছিরা বলছেন তালগাছ কমে যাওয়ায় তেমন রস সংগ্রহ করা যায় না। এদিকে রসের চাহিদাও অনেক বেশি। অনেকেই শখের বসে দূর দূরান্ত থেকে এখানে এসে তালের রস পান করে যান। প্রতি গ্লাস তালের রস এখানে ২০ টাকা করে বিক্রয় হচ্ছে।
ব্রাহ্মনচক গ্রাম থেকে রস পান করতে আসা সাংবাদিক শহিদুল ইসলাম খোকন জানান,
এখানকার তালের রস ভেজাল মুক্ত, মিষ্টি ও সুস্বাদু। আমাদের উচিত বেশি করে তালগাছ লাগানো ও পরিচর্যা করা। তালগাছ থেকে আমরা শুধু রসই পাই না, এতে আমাদের পরিবেশের ভারসাম্যও রক্ষা পায়।


এই বিভাগের আরও খবর