শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মতলব উত্তরে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে সৌদিপ্রবাসী ইয়াসিনের মৃত্যু

reporter / ৬৩ ভিউ
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা গেছেন সৌদিপ্রবাসী যুবক মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়ির মোহাম্মদ রাজ্জাক ভূঁইয়ার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন ইয়াসিন। খেলার শুরুতেই তিনি নিজের দলের পক্ষে একটি গোল করেন। তবে খেলা শুরুর প্রায় ৫ থেকে ১০ মিনিটের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
তরুণ বয়সে ইয়াসিনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।


এই বিভাগের আরও খবর