শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব দক্ষিণে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সচেতনতা উদ্বুদ্ধকরণ সভা

reporter / ৩৮৯ ভিউ
আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের শতাধিক জেলেকে নিয়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ এপ্রিল সোমবার বিকালে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব নাছির আলম, উপজেলা মৎস অফিসের আওতাধীন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন লিফ তাপস সরকার, নারায়ণপুর ইউনিয়ন লিফ নারায়ণ মজুমদার, উপাদী দক্ষিণ ইউনিয়ন লিফ মোবারক হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন লিফ রিফাত পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে জেলেদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর