শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’, খাদ্য সহায়তা পেলেন দুই শতাধিক জেলে

reporter / ৬৯ ভিউ
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চাঁদপুর সদর উপজেলা  প্রতিনিধিঃ

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারণা ও খাদ্য সহায়তা নিয়ে জেলেদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংগঠনটি প্রচারণা চালানোর পাশাপাশি দুই শতাধিক জেলের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজারের রনাগোয়াল, হরিসভা, দোকানঘর ও বহরিয়া এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় মাইকিংয়ের মাধ্যমে জেলেদের মা ইলিশ শিকার থেকে বিরত থাকতে এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে সচেতন করা হয়। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।

প্রচারণাকালে জেলেদের নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ করে দিয়ে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সহযোগিতা করার অনুরোধ জানান সংগঠনের সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে উপকূলীয় এলাকার দুই শতাধিক জেলের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে কিছুটা সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

‘ক্লিন চাঁদপুর’-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, “সরকারের নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছি। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “নিষেধাজ্ঞার সময়ে সরকার জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে। এরপরও তাঁদের পাশে দাঁড়াতে আমরা সামান্য উপহার নিয়ে এসেছি, যাতে তা জেলেদের কিছুটা হলেও কাজে আসে।”

উল্লেখ্য, ‘ক্লিন চাঁদপুর’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন রাখতে বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ বিতরণ, সড়কে শৃঙ্খলা রক্ষা, সড়ক সংস্কারসহ বিভিন্ন দুর্যোগে সরকারি উদ্যোগের পাশাপাশি সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করে আসছেন।


এই বিভাগের আরও খবর