শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

রোজাদার পথচারিদের মাঝে আপনের ইফতার বিতরণ

reporter / ৩২১ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার।

‘আমরা পর নই’ এ শ্লোগানকে সামনে রেখে পথচলা সামাজিক ও মানবিক সংগঠন ‘আপন’ এর পক্ষ থেকে রোজাদার পথচারির মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

১৬ এপ্রিল শনিবার বিকেলে সংগঠনের সদস্যরা অটোরিকশাযোগে শহরের বিভিন্ন স্থানে ইফতারি বিতরণ করেন। এসময় তারা রাস্তায় ঘুরে ঘুরে রিক্সা চালক, ভবঘুরে, হতদরিদ্র এবং পথশিশুদের হাতে নিজেদের বাড়িদে রান্না করা ইফতারি ও খাবারের প্যাকেট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন শিল্পচূড়ার আহবায়ক কবি মাহবুবুর রহমান সেলিম, বিশিষ্ট আইনজীবী আব্দুল্লাহ আল-ফারূক, দৈনিক একাত্তর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক জিয়াউর রহমান বেলাল, আপনের উপদেষ্টা রোটারিয়ান ডা. মাসুদ হাসান, প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান ডা. ডাক্তার রাশেদা আক্তার, নির্বাহী সদস্য আব্দুল আজিজ শিশির, সদস্য সচিব আশিক বিন রহিম, সদস্য আলামিন মুন্সি প্রমুখ।

আপন এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার বলেন, আমরা আপনের মাধ্যমে মানুষ ও মানবতার কল্যানে কাজ করতে চাই। সেই লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠার পর থেকে আমরা মানবিক কাজগুলো গুরুত্ব দিয়ে করে যাচ্ছি। রমজানের শুরুতেই আপনার পক্ষ থেকে কোনো প্রকার অনুষ্ঠানিকতা ছাড়াই অসহায় ও নিম্নবিত্তদের ইফতার সামগ্রী প্রদান করেছি। এরপর দ্বিতীয় দফায় রোজাদার পথচারিদের মাঝে রান্না করা ইফতারি ও খাবার বিতরণ করেছি।

তিনি আরো বলেন, সেই ধারাবাহিকতায় আজকেও রাস্তায় হেঁটে হেঁটে শতাধিক রোজাদার পথচারিদের মাঝে ইফতারি বিতরণ করেছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এবং করবো। আমাদের এই প্রচেষ্টায় যদি কিছু সংখ্যক মানুষও উপকৃত হয়, তবেই আমাদের স্বার্থকতা।

এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলো শহিদউল্লাহ স্মৃতি সংসদ ও ফেমাস ডেন্টাল কেয়ার, চাঁদপুর।


এই বিভাগের আরও খবর