শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

লেকে খড়া, নৌকা ডাঙ্গায়!

reporter / ৬৪৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

ঈদের ছুটিতে হতাশ সোনারগাঁ জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থীরা
মাহবুব আলম প্রিয়ঃ
ঈদের ছুটি আর বৈশাখী মেলা ঘুরতে সোনারগাঁ জাদুঘরে ভির করছেন দর্শনার্থীরা। তবে অনাবৃষ্টির কারনে সৃষ্ট খড়ায় শুকিয়ে যাওয়া লেকে নৌকায় চড়তে না পেরে হতাশা প্রকাশ করেছেন আগত দর্শনার্থীরা।  এমন চিত্র নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প যাদুঘরের। মাহে রমজান শেষে  পবিত্র ঈদুল ফিতরের পরদিন থেকে  সোনারগাঁ জাদুঘর দেখতে আসছেন বিভিন্ন জেলার মানুষ। ঈদের ছুটির অবসরে পরিবার নিয়ে দিনব্যাপী তারা ঘুরে বেড়াচ্ছেন যাদুঘর প্রাঙ্গণ।
বৃহস্পতিবার  (২৭ এপ্রিল)  ঈদের ৫ম  দিন সকাল থেকে দর্শনার্থী, পর্যটকদের জাদুঘরে আসতে দেখা গেছে। ঈদের ছুটিতে তাদের এ ঘুরে বেড়ানোকে নিরাপদ করতে বাড়তি দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। তবে লেক ও পুকুর শুকিয়ে নৌকাগুলো ডাঙ্গায় অলস বাঁধার দৃশ্য হতাশ করেছে আগত দর্শনার্থীদের।
যাদুঘরে ঘুরতে রূপগঞ্জের মধুখালীর বাসিন্দা মাহিরা তাসফি প্রভা বলেন,  পরিবার নিয়ে সারাদিনের জন্য এখানে ঘুরতে এসেছি। জাদুঘর দেখেছি। এর আগে এসে নৌকায় চড়েছি। এবার দেখলাম পুরো লেক আর পুকুর শুকিয়ে গেছে। এতে হতাশ হয়েছি। তবে জাদুঘর এলাকার খাবারের দোকানগুলোতে সুযোগ বুঝে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এসব বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের মহা পরিচালক এসএম রেজাউল করিম বলেন, আগত দর্শনার্থীদের নিরাপত্তায়
জেলা ট্যুরিস্ট পুলিশ ও সোনারগাঁও থানা পুলিশ কাজ করছে। অভ্যন্তরীন খাবারের দাম বেশি রাখার অভিযোগ পেলে ব্যবস্থা নেব। তবে সাম্প্রতিক খড়ায় লেক শুকিয়ে গেছে। ফলে নৌকায় বিনোদন বন্ধ রয়েছে। পানি সংরক্ষণ বিষয়ে আলাপ আলোচনা চলছে। কৃত্রিমভাবে পানি রাখার ব্যবস্থা হলে এ সমস্যা তৈরী হবে না।
যাদুঘরে ঘুরতে আসা শিক্ষার্থী হুজাইফা বলেন, এখানে ঘুরতে আসা সবার নিরাপত্তা আছে। কিন্তু লেক নৌকা চড়ার মজা থেকে বঞ্চিত হলাম। যাতে  বিরক্ত ও বিব্রত হয়েছি।
অপর দর্শনার্থী হাসনে হেনা বলেন, খড়া থাকাতে অভ্যন্তরীণ পরিবেশেও প্রভাব পড়েছে। পর্যাপ্ত বসার জায়গা নেই। তাই সরকারীভাবে বসার ব্যবস্থা ও ছাউনি করলে দর্শনার্থীদের আরাম হতো।


এই বিভাগের আরও খবর