শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

শাহরাস্তিতে প্রয়াত সাংবাদিক জাকির হোসাইন খাঁনের স্মরণে কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল

reporter / ৪১৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

মো. জসিম উদ্দিন : চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের  সহ-সভাপতি  দৈনিক চাঁদপুর প্রতিদিনের শাহরাস্তি উপজেলা নিজস্ব প্রতিবেদক প্রয়াত সাংবাদিক জাকির হোসাইন খাঁনের স্মরণে  কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭-এপ্রিল) শাহরাস্তি (রহ:) মাজার সংলগ্ন এতিমখানায় শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ওই কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ এতিম শিশুদের সঙ্গে নিয়ে ইফতার আয়োজন করে। ওই সময় মরহুমের বর্ণাঢ্যময় জীবন নিয়ে আলোচকগন সংক্ষিপ্ত আলোচনা করেন। এতে বক্তাগণ আলাপচারিতায় তার ইহকালের কর্মকাণ্ড যেন আল্লাহ পাক নেক আমলে কবুল মঞ্জুর করে আখেরাতের জীবনকে সুখ শান্তিতে কবরের জিন্দেগী শান্তিময় করেন সে প্রার্থনা করেন সবাই।
এতে অংশগ্রহণ করেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুচিপাড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মইনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তিতে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সহ যুগ্ন সম্পাদক সকলের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ফয়েজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক এবং মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রচার ও অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য কামরুজ্জামান সেন্টু, জাতীয় সাংবাদিক অস্থার  প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান, ইত্তেফাক শাহরাস্তি প্রতিনিধি জসিম উদ্দিন, গণমাধ্যমকর্মী আহসান হাবীব।
উল্লেখ্য, দীর্ঘদিন ডায়াবেটিক লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল রাতে তিনি মৃত্যুবরণ করেন।


এই বিভাগের আরও খবর