শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাইমচরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুরু হয়েছে টিসিবির পন্য বিক্রি।

reporter / ২৭৯ ভিউ
আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

মোঃ আলমগীর হোসেন।।
পবিত্র রমজানকে ঘিরে হাইমচর উপজেলা ২ নং উঃ আলগী ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী।
২০ মার্চ রোববার সকাল  ১১টায় ২ নং  উত্তর আলগী ইউনিয়ন পরিষদে ৬০৬ জন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই পণ্য বিক্রি শুরু হয়। পণ্যের মধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল রয়েছে।
টিসিবি পণ্য বিক্রি উদ্বোধনকালে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, আমরা ১ লক্ষ ৪৫ হাজার ১’শ ৪৭জন নিম্ন আয়ের মানুষকে টিসিবি পণ্য দিচ্ছি। শুধু মাত্র ফ্যামিলি কার্ড যারা পেয়েছেন তারাই এই টিসিবি পণ্য পাচ্ছেন। টিসিবি পণ্যসামগ্রী জেলা প্রশাসনের খাদ্য গুদামে সংরক্ষণ  ও প্যাকেটজাতকরণ করা হয়েছে। যা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক তদারকি করেছেন।
টিসিবি পণ্য। পণ্যের মধ্যে রমজানের প্রথম পর্যায়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ২ লিটার সয়াবিন তেল হলেও রমজানের শেষের দিকে ২ কেজি ডাল, ২কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা পাবেন উপকারভোগীগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, ইউপি সচিব মোঃ আজহারুল ইসলাম গাজী সহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর