শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

হাইমচরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

reporter / ৭২৩ ভিউ
আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

মোঃ আলমগীর হোসেন : হাইমচর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী বীজ, সার হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাকিল খন্দকার এর সভাপতিত্বে ও সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন (মিন্টু) এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, সহ কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ।

হাইমচর উপজেলায় ফসলশীল ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রতি কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার এবং হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন কর্মসূচীর আওতায় হাইমচর উপজেলা ৬টি ইউনিয়নের

উপশি ১০০০ হাজার, হাইব্রিড ৮০০ জন, রবি প্রানোদনা ৮৬০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা প্রদান করা হয়।

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা সাকিল খন্দকার বলেন, সরকারি প্রণোদনার সার ও বীজ ব্যবহার করে সবাই লাভবান হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা আবাদী জমি একটুও খালি থাকবে না। সেই লক্ষ্যে যার যতটুকু আবাদী জমি আছে সবাই তাতে চাষাবাদ করবেন। সরকার প্রতিটি কৃষককে প্রণোদনা দিচ্ছেন।

তিনি আরো বলেন, কৃষকরা হলো আমাদের দেশের সম্পদ। তারা চাষাবাদ না করলে দেশ স্থবির হয়ে যেত। আমাদের খাদ্য চাহিদা মিটতো না। তাই কৃষকদের যার যার জায়গা থেকে সম্মান করতে হবে। খাদ্য চাহিদা মিটাতে একজন আদর্শ কৃষকদের অনেক গুরুত্ব আছে।

 


এই বিভাগের আরও খবর