শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময়

reporter / ২৭৮ ভিউ
আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩

প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে

….বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ জুন রবিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। প্রতিষ্ঠার পর থেকে এ ভূখন্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস্তুপ থেকে উঠে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এ ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে।
তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও তিনি আগামি ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জি আব্দুর রব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রশিদ সর্দার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, আবু সায়েদ সরকার, পৌর আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মনজুরুল আলম মাঝি, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, সতর্ক উপজেলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুর রহমান গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডু প্রমুখ।


এই বিভাগের আরও খবর