শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে ইট ভাটার মহিলা শ্রমিক নদীতে গোসল করতে নেমে নিখোঁজ

reporter / ১৭০৪ ভিউ
আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহেব বাজার এলাকায় এএসবি ব্রিকস ফিল্ডের মহিলা শ্রমিক গতকাল  (৬ মে)  শনিবার সকাল ১০ টায় ৫/৬ জনের একটি গ্রুপ নারী পুরুষ তারা ব্রিকস ফিল্ড সংলগ্ন ( সিপাই কান্দি নৌকা ঘাট)  ধনাগোদা নদীতে গোসল করতে এসে  এক সমানে পানিতে নামে।
বাকিরা তীরে উঠলেও মিনা বেগম (৪৫) তিনি নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ ব্যাক্তি মিনা বেগমকে খোঁজা খুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস কে খবর দিলে চাঁদপুর নদী ষ্টেশনের ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ডুবুরি দল উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
দুপুর আড়াই টা পর্যন্ত সাড়ে চার ঘন্টা খুঁজা খুঁজি করে নিখোঁজ মিনা বেগম কে উদ্ধার করা সম্ভব হয়নি। আবার ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। মহিলার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা ও থানা, ৩৫ খান গ্রাম নাম তার। তার ৪ মেয়ে, ১ ছেলে।
তার স্বামী দ্বিতীয় বিবাহ করে ঐ পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছে। ইট ভাটার শ্রমিক বিল্লাল হোসেন ও নিখোঁজ মহিলার ছেলে কাওছার এ বর্ননা দেন। আরো বর্ননা দেন চাঁদপুর ফায়ার সার্ভিস নদী ষ্টেশনের ইনচার্জ কবির হোসেন। এ খবর শোনে এলাকার হাজার হাজার নারী পুরুষ  নদীর তীরে ভীর জমায়।


এই বিভাগের আরও খবর