শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

কচুয়ার মনপুরা (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. মো: সাইফুল মিজান

reporter / ৩৪৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিযুক্ত হলেন সিনিয়র সহকারী অধ্যাপক মাওলানা মো: সাইফুল মিজান।

১৭ অক্টোবর মঙ্গলবার প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা মোঃ ইসহাক খান তাকে এ দায়িত্ব হস্তান্তর করেন। মাওলানা মো: সাইফুল মিজান ২০০৪ খ্রি. ঐতিহ্যবাহী মনপুরা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় প্রভাষক (আরবী) হিসেবে যোগদান করে সুনাম ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ১৯৮০ খ্রি. উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি যেন এ দায়িত্ব সঠিক ও ন্যায়নীতির সাথে পালন করতে পারেন সে জন্য সহকর্মী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর