শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভাকে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

reporter / ৩৬৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি :
মতলব উত্তরের ককলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ছোবহান সরকার সুভাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা নবগঠিত কমিটির উদেশ্যে বলেন, ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। ছাত্রলীগের নেতৃবৃন্দকে দেশের জন্য এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। পদ নিয়ে বসে থাকলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগকে কাজ করতে হবে।
শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা ছাত্রলীগ নবগঠিত কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, সবাই আমাদের পাশে থাকলে আমরা মতলব উত্তর উপজেলা ছাত্রলীগকে বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ইউনিট হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। তিনি সকলকে তার পাশে থাকার আহবান জানান।
এসময় ঢাকা মহানহর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্ল্যাহ সরকার লিখন, যুবলীগ নেতা খোরশেদ আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাব্বানী , ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহীন আলম সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর