শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

কেন্দ্রীয় সমিতির ঋন নিয়ে নিজে স্বাবলম্বী হোন অন্য কে স্বাবলম্বী হতে সহযোগিতা করুন —–উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন্নেসা

reporter / ৩২২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অফিসে এই ঋন বিতরণ করা হয়। ঋন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
এই দিন উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়ন এর ইছাপুরা কে এস এস এর ১০ জন সদস্য  ও ১১ নং সন্তোষপুর ইউনিয়ন এর ৬ নং একলাশপুর কে এস এস এর ১৮ জন সদস্যের মাঝে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা আবর্তক ঋন বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন্নেসা, তিনি তার বক্তব্যে  বলেন সরকার প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর ভাগ্য বদলের জন্য সহজ শর্থে কেন্দ্রীয় সমবায় সমিতির মাধ্যমে আপনাদের ঋন বিতরণ করেন। আপনারা কেন্দ্রীয় সমবায় সমিতির থেকে গ্রহণ কৃত ঋন সঠিক সময়ে পরিশোধ করুন। নিজে স্বাবলম্বী হোন অন্য কে স্বাবলম্বী হতে সহযোগিতা করুন।
সভাপতির বক্তব্যে আবদুস সালাম আজাদ জুয়েল বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা জামানতে আপনাদের ঋন সুবিধা দিচ্ছেন, আপনারা এই ঋন নিয়ে সঠিক ব্যাবহার করে সবাই স্বাবলম্বী হোন এটা আমারা চাই। গতকাল সকালে আপনারা ঋনের আবেদন করেছেন আমরা ২৪ ঘন্টার মধ্যে ঋন বিতরণ এর ব্যাবস্থা করেছি, আমাদের কর্মকর্তাদের সঠিক স্বদিচ্ছা রয়েছে বলেই তা সম্ভব হয়েছে। কোন ভাবেই ঋন খেলাপী করা যাবেনা।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম পাটওয়ারী, পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, মামুনুর রহমান পাটওয়ারী, মোতালেব পাটওয়ারী, বিল্লাল হোসেন গাজী, মাওলানা হানিফ প্রমুখ।


এই বিভাগের আরও খবর