শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ ও ‘রক্তধারা’র পুন:সংস্কার উন্মোচন

reporter / ৩৩০ ভিউ
আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিশেষ ঐতিহ্য রয়েছে একটি হচ্ছে অঙ্গীকার এবং আরেকটি হচ্ছে রক্তধারা। আমি দেখলাম এই দুটি স্থাপনা বিপন্ন হয়ে যাচ্ছে। এগুলো দেখে আমার নিজের কাছে খারাপ লেগেছে এত গুরুত্বপূর্ণ স্থাপনা কেন এত অযত্নে থাকবে। বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালাম এবং আর্থিক সহায়তা পেলাম। তা দিয়ে দু’টি স্থাপনার সংস্কার কাজ করিয়েছি। সুভাগ্যের বিষয় হচ্ছে-যিনি অঙ্গীকার ভাস্কর্য তৈরী করেছিলেন আব্দুল্লাহ খালেক, তিনি আমাদের মাঝে বেঁচে নেই। তারই ছাত্র দিয়ে আমরা এই কাজটি করিয়েছি।

শনিবার (২৬ মার্চ) দুপুরে চাঁদপুরের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ ও বড় স্টেশন মোলহেডে বঙ্গবন্ধু পার্কে অবস্থিত ‘রক্তধারা’ সংস্কার কাজ উন্মোচন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সংস্কার কাজে যারা জড়িত রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী তিনি সব সময় আমাদের সকল কাজে সহযোগিতা করেন এবং আজকে তাঁর পবিত্র হাতে এই সংস্কার কাজ উন্মোচন করলেন। এছাড়াও এই সংস্কার কাজে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।

ডিসি বলেন, যে কোন কাজ আমরা যদি বিবেক দিয়ে চিন্তা করে করি, তাহলে সে কাজটি ভাল হয়। শুধুমাত্র স্বার্থের জন্য করি তাহলে সে কাজটি ভাল হবে না। আমাদের সকলের একই চিন্তা করতে হবে জাতীয় স্বার্থে। আমরা দেশ প্রেমকে উজ্জীবীত রেখে, দেশের মঙ্গলে কাজ করব।

এ সময় পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইকবাল হোসেন পাটওয়ারী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর