শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ

reporter / ২৯০ ভিউ
আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

পৃথিবীর সকল ধর্মেই শান্তির কথা বলা আছে  
———-সুজিত রায় নন্দী
নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকালে শহরের পুরান বাজার হরিসভা মন্দির মন্ডপ পরিদর্শন করে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন।
বস্ত্র বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। সারাদেশব্যাপী সারম্বরে দূর্গা পূজা উদযাপন হচ্ছে। আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রতি যারা আঘাত হানতে চায় তাদের রুখতে হবে। পৃথিবীর সকল ধর্মেই শান্তির কথা বলা আছে। পৃথিবীর সকল ধর্মে সৃষ্টির সেরা জীব মানুষকে বলা হয়।
তিনি আরো বলেন, দেবী দূর্গার আবির্ভাব হয়েছিল অশুভ শক্তিকে বিসর্জিত করতে। জননেত্রী শেখ হাসিনা সারাদেশে পূজা যেন ভালোভাবে উপভোগ করতে পারে তারজন্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। আজকে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।


এই বিভাগের আরও খবর