শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

reporter / ২৯৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
জাটকা রক্ষায় চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় কোস্টগার্ডের অভিযানে জব্দ ১০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
৩ মার্চ বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্টেট্রের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা।
অভিযানে অংশগ্রহনকারী সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলেদের পেতে রাখা ১০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। অভিযানের টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। যে কারণে তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, জব্দকৃত জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে চাঁদপুর জেলা প্রশাস কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাটকা রক্ষায় দিন ও রাতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মওজুদ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ১ থেকে ২ বছর সর্বোচ্চ কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।


এই বিভাগের আরও খবর