শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর কোর্ট স্টেশনে পুলিশের উচ্ছেদ অভিযান

reporter / ২৮০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকা কালী বা‌ড়ি কোর্ট স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্ম। কিছু অসাধু ব্যবসায়ী প্লাটফর্মের  সামনের অংশে ছাবরা দীর্ঘদিন যাবৎ ফলের ব্যবসা করে যাচ্ছে। এ সকল অসাধু ব‌্যবসা‌য়িরা কোর্ট স্টেশনটির দা‌য়ি‌ত্বে থাকা মাস্টা‌রের কথা কর্নপাত ক‌রেন না। বারংবার বলা ও নো‌টিশ স‌ত্ত্বেও তার প্লাটফর্ম জু‌ড়ে ফ‌লের ডালা সা‌জি‌য়ে ব‌্যাবসা কর‌ছে।
স্টেশন মাস্টা‌রের পা‌শাপা‌শি চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ বহুবার ঘোষণা দেওয়া সত্ত্বেও সব অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়নি।
যার ফলে সোমবার (৭ নভেম্বর) দুপুরে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বাহারের নেতৃত্বে পুলিশ সদস্যরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার মুরাদ হোসেন বাহার বলেন,  আমরা এসব অসাধু ব্যবসায়ীদেরকে অনেক আগে থেকে দোকান সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েছি। তাদেরকে বহুবার সতর্ক পর্যন্ত করা হয়েছিল। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ব্যবসা করে যাচ্ছে বলে আজ আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। অ‌ভিযা‌নকা‌লে জয়নাল, হা‌শিম, আ‌লীসহ চারজন‌কে  আটক ক‌রে  ‌কো‌র্টে প্রেরন করা হয়। আমরা চাই রেলের যাত্রীরা যেন নির্বিঘ্নে এ প্লাটফর্মে  চলাচল করতে পারে। যাত্রীরা  যেন কোনো ভাবেই এ প্লাটফর্মে এসে  হয়রানি শিকার না হয়। প্লাটফর্মের সম্মুখভাগে ও গেটম্যানের ঘরের সামনে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তারা রেল যাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। আজকে আবারো হুশিয়ার করে উচ্ছেদ করা হয়েছে। পরবর্তিতে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোর্ট স্টেশ‌নের দা‌য়িত্বরত কর্মকর্তা মোঃ আবু কাউছার ক‌লেন, দীর্ঘদিন ও‌সি জিআর‌পি‌কে লি‌খিতভা‌বে মে‌মো ও মৌ‌খিকভা‌বে জানি‌য়েছি। জিআর‌পি বেশ ক‌য়েকবার আইনী ব‌্যাবস্থা নি‌ওে তারা বারবার বেআইনীভা‌বে দোকান বসা‌চ্ছে। তারা যা‌তে প্লাটফর‌মের মু‌খ দখল ক‌রে  বস‌তে না পা‌রে সেজন‌্য জিআর‌পিসহ সক‌লের সহ‌যো‌গিতা কামনা কর‌ছি।


এই বিভাগের আরও খবর