শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৩ জানুয়ারি

reporter / ২৮৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের প্রাথীদের পরিচিতি সভা অনুষ্ঠিত
   নিজস্ব প্রতিবেদকঃ  আগামী ২৩ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২। নির্বাচন উপলক্ষে বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের মনোনীত প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক সরকার।
 সিনিয়র আইনজীবী এডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপনের  পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, এডভোকেট সলিমুল্লাহ সেলিম, এডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী,অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট একেএম সালেহ, এডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট বাবর বেপারী, অ্যাডভোকেট আবুল কালাম সরকার, অ্যাডভোকেট আলম খান মঞ্জু, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ এডভোকেট মহসীন খান  ও অ্যাডভোকেট আবদুল মান্নান মিয়াজী।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির আইনজীবীগন। পরিচিতি সভায় বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের পরিচিতি করিয়ে দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক সরকার।
  নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা হচ্ছেন – সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মহসীন খান, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ শহীদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এ.এন.এম. মাঈনুল ইসলাম, সম্পাদক ফরমস পদে অ্যাডভোকেট কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডভোকেট রেজাউর রহমান শাওন, জেনারেল অডিটর পদে অ্যাডভোকেট শাহাদাত সরকার শাওন, রানিং অডিটর পদে অ্যাডভোকেট মো. নাদিম হোসেন তালুকদার,  চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডভোকেট  মো. আবুল হাসানাত বেপারী, সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাডভোকেট মোহাম্মদ হাসিব, রেজিস্ট্রারিং অথরিটি সদস্য পদে অ্যাডভোকেট সুমন মিয়া, অ্যাডভোকেট মোঃ ইমাম হোসেন সুমন ও অ্যাডভোকেট মোহাম্মদ মুসলিম মিয়াজী।
ক্যাপশান- চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়া বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের সিনিয়রদের সাথে অংশ
নেয়া প্রার্থীরা।


এই বিভাগের আরও খবর