শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অনুষ্ঠিত মতলব দক্ষিণ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণার সিদ্ধান্ত

reporter / ৫৩৬ ভিউ
আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

মাদক ও চোরাচালান রোধে আরোও বেশি কাজ করতে হবে
— জেলা প্রশাসক কামরুল হাসান 
মুহাম্মদ বাদশা ভূঁইয়াঃ চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মাসিক জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সড়কে কোন অবৈধ্য যানবাহন চলতে দেওয়া হবে না। প্রতিনিয়ত এই জেলায় নাম্বার বিহীন গাড়ির সংখ্যা বাড়ছে। যার কারনে সড়ক দুর্ঘটনার মত ঘটনা ঘটছে।তাই এখন থেকে প্রতিটি উপজেলায় অবৈধ যানবাহন আটক করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
এছাড়াও তিনি বলেন, জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কাজ করে স্থানীয় প্রশাসনের সকল বিভাগ।মাদক ও চোরাচালান রোধে আমাদের আরোও বেশি করে কাজ করতে হবে।বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।চাঁদপুরে কিশোর গ্যাং প্রতিরোধে সবাকেই সচেতন হতে হবে।যারা কিশোর গংয়ের নেতৃত্ব দেয় তাদেরকে চিহৃিত করে আইনের আওত্তায় নিয়ে আসতে পারলে দ্রুত কিশোর গ্যাং নিরসন সম্ভাব হবে। জেলা প্রশাসক বলেন, সন্ধ্যার পদ তরুনদের বেপোরোয়া আড্ডা কমানোর জন্য জনপ্রতিনিধি সহ সকলের সচেতনত হতে হবে।সন্ধ্যার পর কোন ভাবেই ছাত্র-ছাত্রীরা কোন খোলা জায়গায়, মাঠে বা বাহিরে আড্ডা দিতে পারবে না।কিশোর গ্যাং প্রতিরোধে  পরিবারের অভিবাকরা দায়িত্বশীল পরিচয় দিতে হবে।আপনার সন্তানের সার্বিক দিক বিবেচনা করার দায়িত্ব প্রত্যেক অভিভাবকদের।
সভায় মতলব দক্ষিণ উপজেলা কে মাদকমুক্ত ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,  সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল,এনএসআই ডিডি শাহ আরমান,নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুনাহর চৌধুরী,হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর  উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ জেলা, সড়ক ও জনপদ,নৌ পুলিশ, আনসার ভিডিপি, কোস্ট গার্ড, বিটাক, মৎস্য বিভাগসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর