শিরোনাম:
শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও তৃণমূল নেতাকর্মীদের প্রাণ আবু নঈম পাটওয়ারী দুলাল

reporter / ৪৮৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিগত ২০২০ সালে করোনা মহামারী পরিস্থিতি সৃষ্টি হলে জেলার সর্বস্তরের জনগণের পাশে ছিলেন। সারাবিশ্বে যখন টালমাটাল অবস্থা বিরাজমান ছিল তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে জেলাবাসীর কাছে প্রশংসা কুড়িয়েছেন। তিনি এ বছর সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে জেলার শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে জেলা আওয়ামী লীগ সহ তৃণমূল নেতাকর্মীদের প্রাণ হিসেবে বিবেচনা করা হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আবু নঈম পাটওয়ারী বিকল্প নেই। তিনি জেলা আওয়ামী লীগের একজন দক্ষ সংগঠক। সবসময় তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে দলকে সাংগঠনিক ভাবে গতিশীল করতে কাজ করে চলছেন তিনি।
বিগত ২০০৫ সালের ২৫ মে চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছিলেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আবু নঈম পাটওয়ারী দুলাল।
রাজনৈতিক দূরদর্শিতায় অত্র জেলার ৮ উপজেলা, পৌরসভা, সকল ইউনিয়নসহ জেলার সকল ইউনিটের আওয়ামী লীগে’কে  ঐক্যবদ্ধ রাখা ও সাংগঠনিক কর্মদক্ষতার কারণে ২০১৬ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবু নঈম পাটওয়ারী দুলাল’কে পুনরায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আবু নঈম পাটওয়ারী দুলাল’ সাধারন সম্পাদক পদে দায়িত্বে থাকার কারণে’ই তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সকল ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সকল নেতা-কর্মী ও সমর্থকদের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিয়েছেন। তাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে
জননেতা বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর বিকল্প নেই বলে জানান জেলার তৃনমূল নেতা-কর্মী ও সমর্থকরা।
তৃনমূল নেতা-কর্মীরা জানায়, বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল একজন আওয়ামী  রাজনৈতিক পরিবারের সন্তান। স্বাধীন বাংলার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রাজনৈতিক সহযোদ্ধা। চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আওয়ামী লীগ নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমএলএ, মরহুম আঃ করিম পাটওয়ারীর জ্যৈষ্ঠ সন্তান, তাই এমন সূর্য সন্তানের হাতেই চাঁদপুর জেলা আওয়ামী লীগ নিরাপদ।


এই বিভাগের আরও খবর