শিরোনাম:
দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের!

চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মনোনীত রাব্বানী

reporter / ৩০৬ ভিউ
আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (৫ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য স্বাক্ষরিত মো. জহির উদ্দিন মিজিকে সভাপতি এবং মো. সাদ্দাম হোসেন খানকে সাধারণ সম্পাদক করে প্রায় ৩২১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে  মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃতিসন্তান মেহেদী হাসান চৌধুরী রাব্বানী কে  নির্বাচিত করা হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের বিভিন্ন পদ-পদবী নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাব্বানী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতিতে পদার্পণ করেছিলাম। তার আদর্শ নিয়েই যেনো জীবনের শেষ পর্যায়ে যেতে পারি তার জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী। দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের কে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, আমাকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিঝি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ তৃণমূলের সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য,  তার আপন বড় ভাই এডভোকেট সেলিম মিয়া মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।


এই বিভাগের আরও খবর