শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন সাধারণ ১নং ওয়ার্ডে লিজন পাটওয়ারীকে সমর্থন দিলো আওয়ামী লীগ

reporter / ২৫১ ভিউ
আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ১নং ওয়ার্ডে (সদর উপজেলা) সদস্য পদে প্রার্থী আবুল বারাকাত লিজন পাটওয়ারীকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজির পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে জেলা আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-প্রচার সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন প্রমুখ।

বৈঠকে সার্বিক দিক পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজি। সভায় লিজন পাটওয়ারীর প্রতি সদর উপজেলার যে সব ভোটার তথা জনপ্রতিনিধি রয়েছেন সকলকে সমর্থন জানানোর অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য এবং বর্তমান নির্বাচনে সদস্য প্রার্থী মুকবুল হোসেন মিয়াজি। তিনি এ সভার সিদ্ধান্ত অনুযায়ী লিজন পাটওয়ারীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

উল্লেখ্য, আবুল বারাকাত লিজন পাটওয়ারী হচ্ছেন চাঁদপুর শহর আওয়ামী লীগের দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক মরহুম লুৎফর রহমান পাটওয়ারীর জ্যেষ্ঠ সন্তান। তার মা খোদেজা বেগম ছিলেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং বিগত জেলা পরিষদের মহিলা সদস্য।


এই বিভাগের আরও খবর