শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

reporter / ২৩০ ভিউ
আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল সোমবার  পুলিশ লাইন্স, মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত এর উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভার সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার  মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম ।
সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২৩ উপলক্ষে জেলা পুলিশ, চাঁদপুর কর্তৃক বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের সহিত এক মিনিট নিরবতা পালন করা হয়।
পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
গত জুলাই/২০২৩ খ্রিঃ মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপারের নিকট হইতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জুলাই /২০২৩ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, জুলাই /২০২৩ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মুহসীন আলম,
জুলাই /২০২৩ মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাজ্জাক মীর
জুলাই /২০২৩ মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন হাজীগন্ঞ্জ এসআই (নিঃ)/ মোঃ মিছবাহুল আলম চৌধুরী,
জুলাই /২০২৩ মাসের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার
এএসআই (নিঃ) পলাশ মজুমদার,
চাঁদপুর জেলায় জুলাই /২০২৩ খ্রিঃ মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়—-
থানায় কর্মরত এসআই (নিঃ) দের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ লোকমান হোসেন , জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই(নিঃ) সাইফুর রহমান, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ) মোঃ রাকিবুল ইসলাম, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী টিআই/  ফখরুদ্দিন আজাদ মোল্লা, মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয় কনস্টেবল/৫৮৪ মোঃ আবুল হোসেন মানিক, সদর কোর্ট, চাঁদপুর।
পুরষ্কার প্রদান শেষে  পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরও খবর