শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

চাঁদপুর জেলা স্কাউটস ও জেলা রোভারের আয়োজনে জোটা-জোটি অনুষ্ঠিত

reporter / ৩১৩ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বিশ্বব্যাপী গত ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল স্কাউটিং ইভেন্ট জোটা-জোটি অনুষ্ঠিত হচ্ছে ।

বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের ব্যবস্থাপনায় বিশ্ব স্কাউট সংস্থার অনুসৃত নিয়ম অনুযায়ী ২০-২২ অক্টোবর ২০২৩ দেশব্যাপী সকল জেলা স্কাউটস ও জেলা রোভারের সহযোগিতায় ৬৬তম জোটা (ঔধসনড়ৎবব ড়হ ঃযব অরৎ, ঔঙঞঅ) ও ২৭তম জোটি (ঔধসনড়ৎবব ড়হ ঃযব ওহঃবৎহবঃ, ঔঙঞও) ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা এবং চাঁদপুর জেলা রোভারে চাঁদপুর সরকারি কলেজের বিসিসি কম্পিউটার ল্যাব হল রুমে চাঁদপুরের ৬৬তম জোটা ও ২৭তম জোটি আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানের উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা শাখার সম্পাদক অজয় ভৌমিক। প্রধান অতিথি ও উদ্ধোধকের বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা শাখার কমিশনার মো: সামছুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের এলটি, ডিআরসি আলম আরা সাফি।

এসময় বক্তারা বলেন, স্কাউটসের ধর্ম হলো একে অপরের সাথে বন্ধুত্ব সৃষ্টি করা। তোমরা এমন কিছু করবে না যাতে স্কাউটসের ভাব মূর্তি নষ্ট হয়। আজকে সারা বিশ্বে স্কাউটিং এর সদস্যরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি অপর প্রান্তের বন্ধুর সাথে যোগাযোগের রক্ষা করবে।তোমরা ও নতুন বন্ধুত্ব সৃষ্টি করতে পারবে।তাতে তোমরা সকল বিষয়ে জানতে পারবে। এটাই হলো জোটা জোটি। বাংলাদেশ স্কাউটস রোভার সম্পাদক নজরুল ইসলাম পরিচালনায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


এই বিভাগের আরও খবর