শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর থেকে সবধরনের লঞ্চ চলাচল শুরু

reporter / ৪১৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
 বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ অতিক্রম করে যাওয়া এবং আবহাওয়া সংক্রান্ত প্রতিকূল পরিস্থিতি পূর্বের তুলনায় স্বাভাবিক হওয়ায় প্রায় ৬০ঘন্টা পরে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়নগঞ্জসহ অন্যান্য রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে।
সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় বিআইডাব্লিউটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে ঘোষণা হচ্ছে। বিষয়টি লঞ্চ মালিক পক্ষকেও জানানো হয়েছে।
সকাল ১০টায় লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী সংখ্যা কম। লঞ্চগুলো সিডিউল ঠিক নেই। ঘাটে এমভি আব এ জম জম-১, এমভি সোনার তরী-৩, এমভি সোনার তরী-৪ অবস্থান করছে। পর্যায়ক্রমে সিডিউলের লঞ্চগুলো ঘাটে আসছে।
ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, যাত্রী আসলে চলাচলে কোন সমস্যা হবে না। কারণ একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে। সকাল ১১টায় আব এ জম জম-১ লঞ্চটি সদর ঘাটের উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে যায়।
এর আগে ঘুর্ণিঝড় মোখার প্রভাব থাকায় গত শুক্রবার দিনগত রাত সোয়া ১০টায় চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে সোমবার ভোর ৬টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিআইডাব্লিউটিসি হরিণা ফেরিঘাটের সহকারী মহা-ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আলম চৌধুরী।


এই বিভাগের আরও খবর