শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর সদরের ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ ॥ কাল ভোট গ্রহণ

admin / ৬৫১ ভিউ
আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

চাঁদপুর সদরের ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে গত রাতে। আগামিকাল ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে চাঁদপুর সদরের ১০ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন।
জানা যায় ,স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে প্রচার বন্ধ করতে হয়। সে হিসেবে ৯ নভেম্বর চাঁদপুর সদরের ১০ ইউপি নির্বাচনের প্রচারনা গত রাত ৮টায় প্রচার কাজ বন্ধ করা হয়েছে। এ সময়ের পর প্রার্থী বা সমর্থকদের কেউ কোনও ধরণের প্রচারণা চালাতে পারবেন না।

ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হেসেন বলেন, মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নিদিষ্ট সময়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে।

ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ স্বাস্থ্য বিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়,সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এবং দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এএসএম রাশেদুর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন বিষ্ণুপুর,তরপুচন্ডীপুুর ও বালিয়া ইউনিয়নের প্রার্থীরা। সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ডা.মোহাম্মদ মকবুল হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দেন রামপুর,শাহ মাহমুদপুর ইউনিয়নের প্রার্থীরা। সদর উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন বাগাদী,চান্দ্রা,হানারচর,মৈশাদী ও আশিকাটি ইউনিয়নের প্রার্থীরা।

জানাযায় ,চাঁদপুর সদর ইউপি নির্বাচনের প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণের প্রশিক্ষণ ৭-৮ নভেম্বর ১০ টার দিকে চাঁদপুর সরকারি কলেজে সম্পন্ন হয়েছে। এতে প্রতি কেন্দ্রের জন্য ১ জন প্রিজাইডিং, প্রতি বুথের জন্যে ১ জন সহকারী প্রিজাইডিং ও ২ জন পোলিং অফিসার নিয়োগ করবে নির্বাচন কমিশন চাঁদপুর। কেন্দ্র ১০৫ টি। ফলে ১০৫ জন প্রিজাইডিংসহ সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ ১ দিনের প্রশিক্ষণ দেয়া হবে।
চাঁদপুরে ১০ ইউনিয়নের ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪শ ৯৯ জন। ৪১৫ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৪ জন,সংরক্ষিত মহিলা আসনে ৭৭ জন এবং ৩০৪ জন সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন। দু’জন চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন চাঁদপুর।

এ দিকে হাইকোর্টের নির্দেশে হানারচর ইউপি’র নির্বাচন স্থগিত করা হয়েছে । এ ব্যাপারে চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, আদালতের আদেশ পেয়েছি । আমরা হাইকোর্টের রিট এর কপি বাংলাদেশ নির্বাচন কমিশনকে পাঠিয়েছি, তাঁরা নির্বাচন বন্ধ হবে কি না তা ঘোষণা করবেন। আজ সকালে হানারচর ইউপি’র নির্বাচন স্থগিতের অফিসিয়াল নির্দেশা হাতে পাব বলে মনে হচ্ছে।


এই বিভাগের আরও খবর