শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ছাত্রী শ্লীলনতা হানির ঘটনায় সাময়িক বরখাস্ত শিকারীকান্দি উবির ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন

reporter / ৩৩১ ভিউ
আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি  :
 মতলব উত্তর উপজেলার শিকারী কান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক  লোকমান হোসেন সপ্তম শ্রেণীর  ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে । ৯ এপ্রিল শনিবার দুপুরে শিকারী কান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সিদ্ধান্ত নেন। পাশাপাশি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঐ তদন্ত কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে বিূদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ওবায়দ উল্লাহ বলেন,
গত ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ে যায়। পানি পানের জন্য টিউবওয়েলে গেলে ছাত্রীকে ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন ঢেকে রুমে নিয়ে যায়।পরে তার হাত ধরে টানাটানি করে এবং দস্তাদস্তি করে । পরে ঐ ছাত্রী ডাক চিৎকার করলে তার বান্ধবী এসে রক্ষা করে।
পরে ছাত্রী তার অভিভাবকদের কাছে বিষয়টি জানালে তারা ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকে জ এবং সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ম্যানেজিং কমিটির সকল সদস্য ও এলাকার গন্যমানয় ব্যাক্তিদের নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঐ কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।
এলাকাবাসী ও অভিভাবকদের দাবী অভিযুক্ত ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন যেন আর কোনদিন এই বিদ্যালয়ে প্রবেশ করতে না পারে। যদি কোন অসাদুপায় অবলম্বন করে পুনরায় বিদ্যালয়ে আসে তাহলে এ এলাকার কোম ছাত্র/ছাত্রী আর এ বিদ্যালয়ে পড়াশোনা করতে পাঠাবেনা।
উল্লেখ্য গত ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন সপ্তম শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে।


এই বিভাগের আরও খবর