শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ছেংগারচরে নৌকার মেয়র প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

reporter / ৩৯৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছেংগারচর পৌর নির্বাচনে নৌকায় ভোট দিন
—–মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদকঃ
ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী আরিফ উল্যাহ সরকারের পক্ষে উঠান বৈঠক করলেন মতলব উত্তর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান।
(১১ই জুলাই) মঙ্গলবার বিকালে ছেংগারচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রুস্তম মার্কেটের ঈদগা মাঠে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ নেতা ও ভোটকেন্দ্র কমিটির আহবায়ক আলী আর্শাদের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা ছবির আহমেদ মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জুয়েল সরকার, তেজগাঁও কলেজের সাবেক জিএস ওবায়েদুল্লাহ ছিদ্দিকী কাজল,
উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, কাউন্সিলর প্রার্থী যথাক্রমে বোরহান উদ্দিন, শামীম হোসেন, গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, শিউলী আক্তার, যুবলীগ নেতা আরিফ সর্দার, পৌরযুবলীগ নেতা মমিন সর্দার, সাবেক কাউন্সিলর আহসান উল্যাহ হাসান।
ওঠান বৈঠকে প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মিজানুর রহমান এসি মিজান বলেন, আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী। তাই যখনই আওয়ামীলীগ ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা খুবই জরুরী। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছেংগারচর পৌর নির্বাচনে নৌকায় ভোট দিন।
তিনি আরো বলেন, ১৯৯৮ সালে ছেংগারচর পৌরসভা গঠনের পর থেকে এই পর্যন্ত মাঠের আওয়ামীলীগ করা কেউ মেয়র হতে পারেনি। তাই এবার সুযোগ এসেছে মাঠের আওয়ামীলীগ করা কাউকে মেয়র বানানোর। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারকে আগামী ১৭ জুলাই নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করি।


এই বিভাগের আরও খবর