শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ছেংগারচর পৌরসভাকে উন্নয়নে সাজাতে নৌকার বিজয় নিশ্চিত করুন —মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম

reporter / ৫১০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার বিকালে ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনির হোসেনের সভাপতিত্বে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের পরিচালনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়, নৌকার বিজয় মানে আমার আপনার বিজয়। নৌকার বিজয় মানেই এলাকার উন্নয়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করুন।
তিনি আরও বলেন, বিএনপির কাজই হল দাঙ্গা হাঙ্গামা করা। তারা যেকোন নির্বাচন বানচাল করার চেস্টা করে। তারা এক সময় আমাদেরকে দলীয় কার্যক্রম করতে দেয়নি। কিন্তু আমরা সংবিধান মানি, গণতন্ত্র মানি। তাই আমরা নির্বাচনি প্রচারণায় তাদেরকে বাধা দেই না। নির্বাচনী আচরণ বিধি মেনে চলি। তবে ভোট দিবে জনগণ। আমরা জনগণের পক্ষে আছি, নৌকার পক্ষে জনগণ ভোট দিবে। ছেংগারচর পৌরসভায় উন্নয়ন অব্যাহত রাখতে সহযোগীতা করুন।


এই বিভাগের আরও খবর