শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ছেংগারচর পৌর ভূমি অফিসের উদ্যোগে অনলাইনে কর আদায় ক্যাম্প 

reporter / ২৩৭ ভিউ
আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ভূমি অফিসের উদ্যোগে অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জীবগাঁও বাজারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আশরাফুল হাসান বলেন, বর্তমান সরকারের উদ্যোগে জনগণ ঘরে বসেই অনলাইনে ভূমি সেবা পাচ্ছেন। এতে করে বাড়তি সময় ও অর্থ নস্ট হয় না। অনিয়ম ও দূর্নীতির কোন সুযোগ নেই। তাছাড়া সেবা গ্রহীতারাও হয়রানি হতে হয় না। তাই সবাই অনলাইনে ভূমি সেবা গ্রহণ করবেন। ল্যান্ড ডট গভ ডটবিডি লগইন করে ভূমির যেকোনো সেবা অনলাইনের মাধ্যমে ঘরে বসে এমনি বিশ্বের যেকোনো স্থানে থেকে গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, এসব সেবা জনগণের কাছে পৌঁছে দিতে এবং জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যেই আজকের এই ক্যাম্প করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবাই ক্যাম্পে এসে সহজেই অল্প সময়ের মধ্যে খাজনা দিতে পারবেন।
ক্যাম্প পরিচালনা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান মুন্সি। এসময় সেবা গ্রহীতা ল্যাফটেনেন্ট কমান্ডার (অব.) নুরুল আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর