শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ছেংগারচর পৌর মাদক নির্মূল কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে মিলাদ ও দোয়া

reporter / ২৭৬ ভিউ
আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

মোঃ কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর মাদক নির্মূল কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ছেংগারচর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও ছেঙ্গারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্যাহ সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নাছির উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রমুখ।
সভায় মতলব উত্তর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।


এই বিভাগের আরও খবর