শিরোনাম:
চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুরে দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছেলেদের পাশাপাশি মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসলে সবধরনের সহযোগিতা করা হবে ———- জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস

reporter / ৪৮৪ ভিউ
আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ছেলেদের পাশাপাশি মেয়েরাও খেলাধুলায় এগিয়ে আসলে  সবধরনের সহযোগীতা করা হবে  বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। তিনি ২৪ মার্চ বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে  জাতীয় ফটবল লিগে   অংশগ্রহণ করার সুযোগ পাওয়া জুই আক্তার কে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অনুদান  স্বরুপ ৫ হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলি বলছিলেন। এ সময় তিনি আরও বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী  একটি মানুষ ও ক্ষুধায় কষ্ট পাবেন না। তিনি দেশের খেলাধুলার উন্নয়নের পাশাপাশি সব ধরনের শ্রেণি পেশার মানুষের ভাগ্যউন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি সমৃদ্ধ চাঁদপুর গড়ার লক্ষে সবাইকে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার আহবান জানান। উল্লেখ্য নারী ফুটবাল খেলোয়ার জুই আক্তার বঙ্গমাতা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয়  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চাঁদপুর জেলা দলের হয়ে বিভাগীয় খেলায় অংশগ্রহণের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সু নজরে  পরে, এবং তিনি  কিশোর একাডেমিতে ইউসুফ বকাউল কোচ হিসেবে থাকা কালিন জাতীয় দলে খেলার সুযোগ পান। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক গোলাম মোস্তফা  বাবু , ও জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরও খবর