শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় এর পুনর্মিলনী -২২ উপলক্ষে উপকমিটি ঘোষণা ও ফরম বিতরন কার্যক্রম উদ্বোধন

reporter / ৩৬৩ ভিউ
আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় এর পুর্নমিলনী -২০২২ উপলক্ষে গঠিত রেজিষ্টেশন উপকমিটি সহ অন্যান্য উপকমিটির নাম ঘোষনা ও রেজিষ্ট্রেশন ফরম বিতরন করা হয়।
আজ ১২ আগস্ট-২০২২ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার জমিলা খাতুন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বৈঠকে পুর্নমিলনীর অনুষ্ঠানে উপকমিটি সমূহের নাম ঘোষনা ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এবং সেই সাথে রেজিষ্ট্রেশন ফরর্ম বিতরন করা হয়।
উল্লেখ যে,উপস্থিত ৫০জন ছাত্র-ছাত্রী রেজিষ্টেশন ফরর্ম পূরন করেন।
এর পূর্বে গঠিত আহ্বায়ক কমিটি নাম ঘোষণা করে সকলের সাথে পরিচয় করিয়ে দেওযা হয়। প্রত্যেক ব্যাচের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে তার ঘোষনা করা হয়।
পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আহ্বায়ক মাকসুদুর রহমান প্রিয় চাঁদপুরকে   কে বলেন, ১৯৯১ সালে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও অদ্যবধি এই বিদ্যালয়টিতে কোন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। তাই এ বছর আমরা সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়েছি, স্কুলের বর্তমান সম্মানিত শিক্ষক মন্ডলীদের সাথে আলাপ-আলোচনা করেছি সেই সাথে স্কুলের প্রতিষ্ঠাতা মহাদয়ের সাথেও আলোচনা করেছি। আশা করছি সকলের সহযোগিতায় একটি সফল পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে পারব সকলের আন্তরিক সহযোগিতায়।
এই ব্যাপারে সদস্য সচিব জনাব মাজহারুল ইসলাম ইকবাল বলেন, স্কুলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করা অবশ্যই একটি চ্যালেঞ্জ। তবে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছি। তিনি স্কুলের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিকট যার যার অবস্থান থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় আগামী ২৪ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ, রোজ শনিবার এবং রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয় ৮০০ টাকা এবং পরিবারের সদস্যদের (অতিথি) রেজিষ্ট্রেশন ফি ৫০০ টাকা।
সন্তানদের ক্ষেত্রে পাঁচ বছরের কম বয়সীদের কোন রেজিষ্ট্রেশন ফি লাগবে না। প্রত্যেক সদস্য পরিবারের সদস্য (অতিথি) হিসাবে স্বামী/স্ত্রী এবং সন্তানের জন্য রেজিষ্ট্রেশন কনফার্ম করতে পারবেন।
১৯৯১ সালে মতলবের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব এবি মইনুদ্দিন হোসেন অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। ১৯৯৬ সালে বিদ্যালয়টি থেকে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা হয়।


এই বিভাগের আরও খবর