শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

জেলা প্রশাসকের সাথে মতলব উত্তর প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

reporter / ২৮৫ ভিউ
আপডেট : সোমবার, ৯ মে, ২০২২

সাংবাদিকরা প্রশাসনের প্যারালালী সাহায্য সহযোগিতা করেন
— জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সঙ্গে মতবিনিময় করেছেন মতলব উত্তর প্রেসক্লাবের নেতারা। রবিবার (৮ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ফুল তোড়া দিয়ে নবনির্বাচিত মতলব উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সাংবাদিকরা আমার সহকর্মী, সাংবাদিকদের সহযোগিতায় আমি অনেক সরকারি কাজ বাস্তবায়ন করেছি। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আমরা ভুল-ত্রুটির বিষয় জানতে পারি। প্রেসক্লাবের সাংবাদিকরা আমার সবসময় সব ধরনের সহযোগিতা পাবেন।
তিনি আরো বলেন, আমরা মনে করি আপনাদের সহযোগিতা মাঠ প্রশাসনের অনেক সফলতা পায়। আপনারা মাঠ প্রশাসনের সফলতা তুলে ধরেন, আপনাদের লেখনি বা ইলেকট্রনিক মিডিয়ায় রিপোর্টিংয়ের মাধ্যমে। আমাদের ত্রুটিবিচ্যুতি, জেলার সমস্যা আমাদের ফোন নাম্বারগুলো ২৪ ঘণ্টা খোলা থাকে তৎক্ষণাৎ আমাদের জানাবেন। আমি এখনে যোগদানের আগেই শুনেছি আপনারা প্রশাসনকে অনেক সহযোগিতা করেন। আশা করি সামনের দিনগুলোতে এই সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
এসময় মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সহ সভাপতি জহিরুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রানা, সদস্য জাকির হোসেন রিপন, শাহিন আলম,দৌলত হোসেন আবির, সুমন আহমেদ, তাইজুল ইসলাম সাগর, কামরুল ইসলাম রাব্বী।


এই বিভাগের আরও খবর