শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতানা ব্যাক্তির মরদেহ উদ্ধার

reporter / ২৫৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতানা (৪৫) পুরুষ ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৪ মে) দুপুর ১টার দিকে ওই এলাকার শাপলা ব্রিক ফিল্ডের উত্তর পাশে ডাকাতিয়া নদীতে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যাক্তির মুখে হালকা দাঁড়ি এবং গায়ে একটি নীলকালের টি-শার্ট এবং টাউজার রয়েছে।
গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) কামাল হোসেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ডাকাতিয়া নদীতে ওই ব্যাক্তির মরদেহ ঘটনাস্থল এলাকা থেকে ভেসে শহরের দিকে যাচ্ছিল। বিষয়টি তারা প্রথমে চাঁদপুর সদর মডেল থানাকে অবহিত করেন। মডেল থানা থেকে ৯৯৯ এ ফোন দেয়ার জন্য বলা হলে লোকজন সেই আলোকে ৯৯৯ ফোন দেন। পরে নৌ পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে নিয়ে যান।
নৌ থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। পরে থানায় এনে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত ওই ব্যাক্তির পরিচয় মিলেনি।


এই বিভাগের আরও খবর